বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক তৈরির প্রত্যাশা ভারতের

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক তৈরির প্রত্যাশা ভারতের ছবি: সংগৃহীত ছবি
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার নির্বাচনী জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন।”

তিনি বলেন, “১৭ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং নতুন প্রধানমন্ত্রীর হাতে মোদীর দেওয়া চিঠিটি তুলে দেন।”
চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, "ভারত বাংলাদেশের সাথে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ, যা দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠবে।"
কমেন্ট বক্স
১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে

১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে