বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির

  • নিউজ প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম ইং
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির ছবি: আলী হোসেন ফকির
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার বাড়ি বাগেরহাট জেলায়।
রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দফায় চাকরি হারান তিনি। পরবর্তীতে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান আলী হোসেন ফকির। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপারনিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

পরবর্তীতে গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তাকে দেশের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ দেওয়া হলো।

নিউজটি পোস্ট করেছেন : ডিবিএন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি