ডেঙ্গুতে সেপ্টেম্বরেই মৃত্যু ১৫২ জন

ডেঙ্গুতে সেপ্টেম্বরেই মৃত্যু ১৫২ জন ছবি: ফাইল ছবি
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে কেবল আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসে ১৫২ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮০৯ জন রোগী; ফলে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬৯৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন (৬৮৪ জন)। এরপর খুলনা বিভাগে ২৫৬ জন, বরিশালে ২৬০ জন, চট্টগ্রামে ৩৫৮ জন, ময়মনসিংহে ৯৪ জন, রংপুরে ১০১ জন, রাজশাহীতে ২০৯ জন এবং সিলেটে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

এমএল/বিআরইউ
কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ